রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল

দৈনিক রাজশাহী প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৫৭ এএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম ৯১ বার পঠিত
রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের  ভিডিও ফেসবুকে ভাইরাল

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল

দৈনিক রাজশাহী
১১ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে। এদিকে নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর সেটি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে। গত রবিবার নগরীর মতিহার থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি নির্যাতন চালাচ্ছেন। তাকে নির্যাতন শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, চালু করে দিয়েছি। এ কথা বলার মানে ক্যামেরা চালুর পরপরই শুরু করা হয় নির্যাতন।

ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নির্যাতনের সময় তুষার ব্যথায় আর্ত চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও মন গলেনি নির্যাতনকারী হৃদয় ও তার সহযোগীর। অন্যদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

ওসি আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দু’টিই আইনের দৃষ্টিতে অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।